ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধ বালুর স্তূপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৭ মে ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালুর গদিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক যুবকের।

শনিবার দুপুরে ওই বালুর গদির স্তূপের ওপর দিয়ে যাওয়া ২২০ এলটি লাইনের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস ও জামালপুর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোস্তফা কামাল।

নিহত ওই যুবকের নাম আশরাফুল শেখ (২২) উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের মনির শেখের একমাত্র ছেলে। তিনি স্থানীয়ভাবে লড়ি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামের আব্দুল গাফফারের অবৈধ বালুর গদি। যেখানে বালু উত্তোলন করতে করতে পাহাড় সমান হয়ে আছে। দুপুরে সেখান থেকে লড়িতে বালু উত্তোলন যায় ওই যুবক। এ সময় ওই বালুর গদির ওপরে দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস বলেন, বালুর গদির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট আশরাফুলের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্থান্তর করা হয়েছে। এ ব্যাপার অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হয়রত আলী বলেন, ২২০ এলটি লাইনের বিদ্যুতের তার যথাস্থানে থাকলেও বালুর স্তূপের অসতর্কতার কারণে ওই যুবকের মুত্যৃ হয়েছে।

আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম