সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় কর্মকর্তাকে মারধর
সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার সিকোটেক্স গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের খারাপ আচরণের প্রতিবাদে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।
এ সময় শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শনও করে। উত্তেজিত শ্রমিকরা কারখানার ব্যবস্থাপককে মারধর করেছে। শ্রমিকরা শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারখানা এলাকায় এ কর্মবিরতি পালন করে।
পুলিশ ও শ্রমিকরা জানায়, কারখানার জিএম সাইদ আফজাল শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। এর প্রতিবাদে শ্রমিকরা শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
উত্তেজিত শ্রমিকরা কারখানার ম্যানেজার (এডমিন) জুলফিকারকে মারধর করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেয়া হয়। খবর পেয়ে শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। পরে কারখানাটি ওই দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ-৪, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান বলেন, শ্রমিকদের অভিযোগ কারখানার কর্মকর্তারা নানা অজুহাত দেখিয়ে ও কাজে যোগদানের সময় ১৫ মিনিট বিলম্বে হলেও শ্রমিকদের সঙ্গে আচরণ করে।
এর প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেয়। পরে আমরা গিয়ে মালিক পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় শ্রমিকরা এক কর্মকর্তাকে মারধর করে। বর্তমানে কারখানার পরিবেশ শান্ত রয়েছে। আগামী রোববার থেকে কারখানাটি আবারও যথারীতি চালু থাকবে।
হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিদ্রোহে টালমাটাল বিএনপি, সুযোগের আশায় জামায়াত
- ২ ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা কার নির্দেশে তা স্পষ্ট করতে হবে
- ৩ কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- ৪ ৩০০ ফিটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত
- ৫ নির্বাচনে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক