ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাটির নিচে ১৩৭টি রৌপ্যমুদ্রা

প্রকাশিত: ০৩:১০ এএম, ২৮ মে ২০১৭

গাজীপুরের কালিয়াকৈর থেকে ১৩৭টি রৌপ্যমুদ্রা উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক প্রেসবিফিং এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার (২৫ মে) কালিয়াকৈর বাজারস্থ পালবাড়ী দিপংকর পালের টয়লেটের সেপটিক ট্যাংকির পাশে মাটি খুড়াখুড়ি করার সময় ১৩৭টি রৌপ্যমুদ্রা পাওয়া যায়। পরবর্তীতে কালিয়াকৈর থানা পুলিশ ওই রৌপ্যমুদ্রা উদ্ধার করেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস