ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ময়লার স্তূপে নবজাতকের মরদেহ

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৯ মে ২০১৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে হরিনহাটি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার এসআই মো. নজরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ময়লার স্তূপে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে সকাল সকাল ১০টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস