বিএনপি নেতা তরিকুলসহ ৪৩ জনের নামে চার্জশিট দাখিল
যশোর উপশহর পার্কের সামনে নাশকতা পরিকল্পনা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং তার ছেলেসহ ৪৩ জনের নামে চার্জশিট দিয়েছে পুলিশ। ডিবি পুলিশের এসআই বিপ্লব হোসেন সোমবার যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- তরিকুল ইসলামের ছেলে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহেম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, বিএনপি নেতা শংকরপুরের আব্দুস সালাম আজাদ, ঘোপ পিলু খান সড়কের তৈয়বুর রহমান, ঘোপের রফিকুর রহমান তোতন, জেল রোডের অ্যাডভোকেট জাফর সাদিক, নওয়াপাড়া রোডের শফিউল আলম উপল, চাঁচড়ার আনসারুল হক রানা, চুড়িপট্টির রিপন চৌধুরী, রফিকুল ইসলাম মল্লিক চাঁদ, বালিয়া ভেকুটিয়ার সিরাজুল ইসলাম, পতেঙ্গালী গ্রামের আব্দুস সোবহান, সুজলপুরের শামসুর রহমান, উপশহর ট্রাক স্ট্যান্ড এলাকার বাবু গাজী, মহসিন রেজা, সাবেক পৌর কাউন্সিলর চাঁচড়া এলাকার বিএনপি নেতা হাজী আনিচুর রহমান মুকুল, আজিজুল কামাল সুইট, মোস্তফা কামাল সেফা, ছোট জয়নাল, ডিস শাহীন, উজ্জল, সোহেল, শংকরপুরের রবিউল ইসলাম, শংকরপুরের বদিউজ্জামান ধ্বনি, সৈয়দ শাহাদত আলী, শামীম আহম্মেদ মানুয়া, খড়কির তমাল আহম্মেদ, কারবালার ফিরোজা বুলবুল কলি, রেলবাজার এলাকার এসএম আসলাম, বসুন্দিয়ার আব্দুল জলিল, মাসুদ রানা, ভাতুড়িয়ার রওশন আলী, একরামুল মেম্বর, সাড়াপোলের মফু, হালসার মহিদুল ইসলাম ঢালী, শওকত আলী ও সদুল্যাপুরের গফ্ফার খান।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৪ অক্টোবর রাতে উপশহর পার্কের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের নেতৃত্বে নাশকতার উদ্দেশ্যে পরিকল্পনা করছিল বিএনপি নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ কয়েকজনকে আটক ও পাঁচটি বোমা এবং কয়েকটি লাঠি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইউসুফ হোসেন বাদী হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি দিয়ে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে মামলা করেন। তদন্ত শেষে অভিযোগ পাওয়ায় মোট ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দেয়া হয়েছে। আর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামীয় আসামি জাকির হোসেনের অব্যাহতি চাওয়া হয়েছে। অভিযুক্ত তরিকুল ইসলামসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়েছে।
মিলন রহমান/আরএআর/জেআইএম