মোরা’র আঘাতে চট্টগ্রামের ৫ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন
ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঘূর্ণিঝড় ‘মোরা’ প্রায় ১৩৫ কি. মি. গতিতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে উপড়ে পড়ে বহু গাছপালা, বিদ্যুতের খুঁটি ও কাঁচা-আধাপাকা ঘরবাড়িসহ নানা স্থাপনা।
বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলসহ পার্বত্য চটগ্রামের জেলাগুলোতে অবস্থান করছিল। এ কারণে ওই জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা