শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।
রাজেন্দ্রপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তাইজুল ইসলাম জানান, ঘটনার সময় মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো ছিল। এসময় বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস স্টেশন অতিক্রম করছিল। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সেসময় ট্রেন লাইন পার হচ্ছিলেন। এতে চলন্ত ট্রেনে কাটা পড়ে দেহ দ্বিখণ্ডিত হয়ে তিনি নিহত হন। মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সঙ্গে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি: মির্জা ফখরুলকে রাশেদ প্রধান
- ২ ক্ষমতায় গেলে ১১ দলীয় জোটের মূল টার্গেটই হবে দুর্নীতি বন্ধ করা
- ৩ নিখোঁজের ৫ দিন পর যুক্তরাজ্য প্রবাসীর দড়ি প্যাঁচানো পোড়া মরদেহ উদ্ধার
- ৪ কিশোরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৯
- ৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২