টাঙ্গাইলে পিস্তল ও গুলিসহ আটক ৬
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫ পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি গুলির খোঁসাসহ ৬জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আকুর টাকুর পাড়া ঢাকা ক্লিনিক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, আকুর টাকুর পাড়ার মোকাদ্দেস আলীর ছেলে মুন্না ও একই এলাকার নাহিদুল ইসলাম খান।
টাঙ্গাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রাণবন্ধু বিশ্বাস জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তাদের মধ্য থেকে কেউ পিস্তল বের করে গুলি ছুঁড়লে নাহিদ হাতে গুলিবিদ্ধ হয়। এসময় অন্যরা মুন্না নামের একজনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোঁসা উদ্ধার করে। এসময় মুন্না ও গুলিবিদ্ধ নাহিদসহ ৬জনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে বাকি চারজনের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানায় পুলিশের এই কর্মকর্তা। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে