শীতলক্ষ্যায় তিন দিনে ৩ যুবকের মরদেহ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে গত তিন দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ রোববার দুপরে উপজেলার মাঝিনা নদীরপাড় এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার সকালে আশুলিপাড়া ও শনিবার সকালে কাঞ্চন এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত আরো দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হলো।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রোববার দুপুর ১২টার দিকে মাঝিনা নদীরপাড় এলাকার শীতলক্ষ্যা নদীতে এক যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। এর আগে আরো দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়।
তবে ধারণা করা হচ্ছে পৃথক স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকদের দুর্বৃত্তরা হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ফেলে রেখে যায়।
আব্দুল আলীম/এফএ/আরআইপি