ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:৪৩ এএম, ০৬ জুন ২০১৭

গাজীপুরের শ্রীপুরে দাঁড় করে রাখা একটি ট্রাকের পেছনে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় রফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার মেঘনা সাইকেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের আরও তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কিসমত নড়াইল গ্রামের আসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন- কাজল, শফিকুল ইসলাম ময়না ও অজ্ঞাত একজন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মেঘনা সাইকেল কারখানার সামনে বেপরোয়া গতির একটি পিকআপ (ঢাকামেট্টো-ন-১৮-৫৮০১) দাঁড় কর রাখা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে পিকআপের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় পিকআপের চালক ও সহকারীসহ তিনজন আহত হয়েছেন। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস