ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মণিরামপুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৮ জুন ২০১৭

যশোরের মণিরামপুরে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল-আমিন (১৪) মণিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে ও দুর্বাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, স্কুলছাত্র আল-আমিন হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় মাঝে মধ্যে সে তার বাবার ভ্যানও চালাতো। বুধবার সকালে সে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান বিলে মরদেহের খবর পেয়ে পুলিশকে জানান। এরপর পুলিশ আল-আমিনের মরদেহ উদ্ধার করেছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আল-আমিনকে শ্বাসরোধ বা ঘাড় ভেঙে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মিলন রহমান/এফএ/পিআর