চাঁদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
প্রতীকী ছবি
চাঁদপুর লঞ্চঘাট থেকে চার হাজার পিস ইয়াবাসহ হাজেরা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক হাজেরা বেগম কক্সবাজার সদর থানার বিসিক মুহুরী গ্রামের রফিকের স্ত্রী।
নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই ) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা ফোর্স নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালান। এই সময় লঞ্চঘাটের কাউন্টার থেকে টিকিট কাটছিলেন হাজেরা বেগম। সেখানে গিয়ে হাজেরা বেগমের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নৌপুলিশের সহযোগিতায় ইয়াবাসহ হাজেরা বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাজেরা বেগম জানিয়েছেন, তিনি ও তার স্বামী রফিক ড্রাইভার ইয়াবা নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যান।
ওসি জানান, জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা