টাঙ্গাইলে বাস চাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে পৃথক স্থানে বাস চাপায় মোটরসাইকেল আরোহী টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পংকজ সরকার (৩৮) ও হামিদা বেগম (২৪) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আটটায় উপজেলার আনালিয়াবাড়ী ৯নং ব্রিজের উপর ও রাত পৌনে নয়টায় একই উপজেলার ভূঞাপুর লিং রোডে এ দুর্ঘটনা ঘটে। এসময় জাকারিয়া ও শফিকুল ইসলাম নামের দুইজন আহত হয়েছেন। নিহত পংকজ টাঙ্গাইল পৌর এলাকার বাগানবাড়ি গ্রামের প্রতাপের ছেলে ও হামিদা বেগম দেলদুয়ার উপজেলার নালাপাড়া গ্রামের ফরহাদ মোলার মেয়ে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জাগো নিউজকে জানান, রাতে পংকজ ও জাকারিয়া মোটরসাইকেল যোগে টাঙ্গাইল যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছলে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পংকজ নিহত ও জাকারিয়া আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন।
অপরদিকে, হামিদা বেগম একই এলাকার শফিকুল ইসলামের সঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে মোটর সাইকেলযোগে দেলদুয়ার যাওয়ার সময় কালিহাতী উপজেলার ভূঞাপুর লিংকরোডে পৌঁছলে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হামিদাকে মৃত ঘোষনা করেন। সেই সঙ্গে শফিকুলের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকেও ঢাকায় পাঠানো হয়।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে