তিন পার্বত্য জেলায় হরতাল রোববার
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। রাঙামাটির লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদ এবং হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ ফরাজি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুন লংগদুর মাইনিমুখ কাচালং নদীতে ভেসে আসা এক অজ্ঞাত বাঙালির মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় রোববারের অর্ধদিবস হরতাল পূর্ণ দিবস ঘোষণা করা হয়েছে। ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনের আহ্বান জানানো হয়।
সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা