খাদ্যে বিষক্রিয়ায় তাড়াশে মা-ছেলের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য বিষক্রিয়ায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নে পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের পশ্চিমপাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী সোনা ভান (৩৫) ও তাদের শিশু সন্তান সোহাগ (৪)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে শুটকি মাছ ও কচু শাকের তরকারি খেয়ে মা ও ছেলে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব রায় তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমএমএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা