স্থলবন্দরের এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহষ্পতিবার বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি প্যানেল তুহিন-মনির সন্মিলিত ঐক্য পরিষদ ও জাবেদী-জীবন পরিষদ অংশগ্রহণ করেন। তুহিন-মনির সন্মিলিত ঐক্য পরিষদের সাংগাঠনিক ও অর্থ সম্পাদক ছাড়া সকলেই নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে ১৭টি স্থল বন্দরে কর্মরত ১৭৮ জন ভোটারের মধ্যে ১৭৬ জন ভোটার ব্যালেট ও এসএমএসের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচন বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
তুহিন-মনির সন্মিলিত ঐক্য পরিষদের সভাপতি পদে কিবরিয়া জলিল তুহিন ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদী-জীবন পরিষদের জাবেদী পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মনির হোসেন ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জীবন পেয়েছেন ৮৩ ভোট।
মো. জামাল হোসেন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান