বঙ্গবন্ধুর সমাধিতে ইউজিসি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান। শুক্রবার বেলা পৌনে ৩টায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহাপাঠ, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন।
এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খোন্দকার নাসির উদ্দিন, প্রক্টোর অধ্যাপক ড. মোসাম্মত হালিমা খাতুন, রেজিষ্টার অধ্যাপক জাকির হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আব্দুস সাত্তার, ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহজাহান, একই বিভাগের প্রভাষক জীবন কৃষ্ণ মোদক, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাঈদা মাহমুদা, লোক প্রশাসন বিভাগের প্রভাষক তানিয়া আফরিন তন্বী, জনসংযোগ কর্মকর্ত মাহবুবুর রহমান, সাবেক অধ্যক্ষ মোলা মো. নূরন নবী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের প্রমুখ ।
শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক অব্দুল মান্নান তার প্রতিক্রিয়ায় বলেন, ভাষাভিত্তিক বাঙ্গালি জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক ও ম্বাধীনতার স্থপতি ।
এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর