মেহেরপুর সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশব্যাক
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিন (বিএসএফ)। শুক্রবার সকালে মুজিবনগর সীমান্তের ১০৯ ও ১১০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের পাথরঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার ফটক খুলে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। এ সময় তারা পায়ে হেঁটে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এসে বাসযোগে বিভিন্ন স্থানে চলে যায়। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত নয় বিজিবি।
পুশব্যাক হওয়া গোপালগঞ্জের বিশ্বজিত মন্ডল জানান, তিনি বছরখানেক আগে কোলকাতায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে আটক হন। তিনি পাসপোর্ট ভিসা ছাড়াই গিয়েছিলেন। কোলকাতার দমদম কারাগার থেকে গতকাল বিকেলে তিনিসহ শতাধিক মানুষ মুক্তি পায়। এ সময় তাদেরকে পুলিশ ভ্যানযোগে বিভিন্ন সীমান্তে নিয়ে পুশব্যাক করানো হয়। ভোরে তিনিসহ অন্তত ৪০ জনকে মুজিবনগর সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। তবে এদের মধ্যে সবাই বাংলাদেশি কিনা তা নিশ্চিত নন বিশ্বজিত মন্ডল।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজিবি মুজিবনগর বিওপি কমান্ডার সুবেদার আবু তাহের জানান, পুশব্যাকের বিষয়টি তাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আতিকুর রহমান টিটু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি