বাঘারপাড়ায় কথিত বন্দুকযুদ্ধে দু’জন গুলিবিদ্ধ
যশোরের বাঘারপাড়ায় কথিত বন্দুকযুদ্ধে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোরে বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর বাংলালিঙ্ক টাওয়ারের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দু’জন হলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বানিয়ালি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের কেরামত আলীর ছেলে পাভেল হোসেন (২৫)।
বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, সোমবার ভোরে উপজেলার মাহমুদপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ আহত দু’জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বলেও জানিয়েছেন ওসি। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।
মিলন রহমান/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ২ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৩ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার
- ৪ নারীর পেটে অস্ত্রোপচার করে পাওয়া গেলো ৮ কেজির টিউমার
- ৫ পিরোজপুরে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা