আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ আহত
যশোর মণিরামপুরে নাশকতা মামলার আসামি ধরতে গিয়ে বিএনপি-জামায়াতের কর্মীদের হামলায় পুলিশের এক উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ও ৩ কনস্টেবলসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কোনাকোলা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পুলিশের এএসআই তৌহিদুর রহমান, কনস্টেবল আব্দুল মান্নান, নজরুল ইসলাম ও ইদ্রিস আলী এবং মোটরসাইকেল চালক ইসলাম।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোনাকোলা বাজারে অভিযান চালিয়ে জামায়াতের কর্মী নাশকতা মামলার আসামি দবিরকে (৪৫) আটকের চেষ্টা করেন মণিরামপুর থানার এএসআই তৌহিদ। এসময় বিএনপি ও জামায়াতের কর্মীরা ধারালো দা, দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে পুলিশের ওপর হামল চালান।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ জাগো নিউজকে জানান, হামলায় মণিরামপুর থানার এএসআই তৌহিদুর রহমান, কনস্টেবল আব্দুল মান্নান, নজরুল ইসলাম, ইদ্রিস ও মোটরসাইকেল চালক ইসলাম আহত হন।
পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেন। ওসি মোল্লা খবির আহম্মেদ আরও জানিয়েছেন, যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের আটক করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মিলন রহমান/এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান