কালিয়াকৈরে ডেনিম কারখানায় আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় মাহমুদ ডেনিম কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুরের একটি ও কালিয়াকৈরের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে কারখানার বেশ কিছু কাপড় পুড়ে গেছে। এছাড়াও ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ প্রাথমিকভাবে ধারণা করছেন।
আমিনুল ইসলাম/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাতক্ষীরা-১ আসনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
- ২ রমজান সামনে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক
- ৩ মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট
- ৪ সমালোচনার মুখে রাজশাহী বোর্ডের সেই ৬০ কর্মচারীর স্থায়ীকরণ স্থগিত
- ৫ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ