ছাগলের ইফতার খাওয়া নিয়ে দ্বন্দ্ব, ভাতিজা খুন
যশোরের কেশবপুরে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল (২৫) শাহপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। হামলাকারী আবুল কালাম তার আপন চাচা।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপুর গ্রামের আবুল কালামের বাড়িতে তার প্রতিবেশী আব্দুল বারেক ইফতার পাঠায়। আবুল কালামের ছোট ভাই হাসানের ছাগল সেই ইফতার খেয়ে ফেলে। এনিয়ে আবুল কালাম ও হাসানের স্ত্রী ঝগড়া বিবাদ শুরু করে।
এই বিবাদের মধ্যেই ভাতিজা মুকুল এসে কটু কথা বললে চাচা আবুল কালাম ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তিনি ঘর থেকে ছুরির নিয়ে মুকুলের শরীরে আঘাত করেন। ছুরি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
মিলন রহমান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ২ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার
- ৩ নারীর পেটে অস্ত্রোপচার করে পাওয়া গেলো ৮ কেজির টিউমার
- ৪ পিরোজপুরে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
- ৫ শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নেই