যশোরের শার্শায় ৪টি হাতবোমা উদ্ধার
যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি হাতবোমা উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার অগ্রভুলোট গ্রামের একটি তিলের ক্ষেত থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জাগো নিউজকে জানান, স্থানীয়রা মাঠে কাজ করার সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তুু দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেন। বিজিবি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি হাতবোমা উদ্ধার করে।
তিনি আরো জানান, বোমাগুলো থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মো. জামাল হোসেন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান