ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:১৮ এএম, ১৭ মে ২০১৫

গাজীপুর মহানগরীর টঙ্গীর এশরাদ নগর এলাকায় দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন। নিহত যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি বগুড়ার শিবগঞ্জ থানার কানজানি এলাকার বাদশা মিয়ার ছেলে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত জাগো নিউজকে জানান, রাতে টঙ্গীর এশদনগর এলাকার পশ্চিমপার্শ্বে দুর্বৃত্তরা বুলবুল আহমেদকে উপর্যুপুরি কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মাথায়, গলায় এবং বুকে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং আসামি গ্রেফতারে অভিযান চলছে।
                        
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস