টঙ্গীতে ফল মার্কেটে আগুন, ৬টি দোকান ভস্মিভূত
গাজীপুরের টঙ্গী উপজেলার চেরাগআলী মার্কেট এলাকার একটি ফল মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই মার্কেটের ৬টি দোকান ভস্মিভূত হয়েছে।
স্থানীয় ও টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে ওই ফল মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ৫টি ফল ও একটি চিড়া-মুড়ির দোকানের মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাতক্ষীরা-১ আসনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
- ২ রমজান সামনে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক
- ৩ মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট
- ৪ সমালোচনার মুখে রাজশাহী বোর্ডের সেই ৬০ কর্মচারীর স্থায়ীকরণ স্থগিত
- ৫ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ