চুরির অভিযোগে বরিশাল মেডিকেলে যুবককে পিটিয়ে হত্যা
ফাইল ছবি
মোবাইল চুরির অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নাসিরউদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়।
নাসিরউদ্দিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আনসার উদ্দিনের ছেলে।
কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, এক যুবককে পিটিয়ে শেবাচিম হাসপাতাল চত্বরে ফেলে রাখা হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত যুবককে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। যুবক নিজের নাম নাসির বলে জানায়।
নাসির পুলিশকে আরো জানায়, মোবাইল চুরির অভিযোগে তাকে হাসপাতালের ওয়ার্ডে গণধোলাই দেয়ার পর মাঠে ফেলে গেছে। হাসপাতালে ভর্তির পর সার্জারি ওয়ার্ডে নেওয়া হলে কিছুক্ষণ পর সেখানে নাসিরের মৃত্যু হয়।
এসি মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। সনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাইফ আমীন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা