টাঙ্গাইলে বাস চাপায় পুলিশ সদস্যের মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোলচত্বরে যাত্রীবাহী বাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল মজিদ। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চন্দ্রিপুর গ্রামের লোহাই প্রামনিকের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, থানা থেকে মাত্র ৫০ গজ দূরে গোলচত্বর এলাকায় পুলিশ ভোরে চেক পোস্ট বসায়। আব্দুল মজিদ তখন পুলিশের পিকআপে বসেছিলেন। এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর দিয়ে উঠিয়ে দেয়।
এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। পরে ভ্যানের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে