এয়ারটেল অফিসে চুরির দায়ে জামাই-শাশুড়ি গ্রেফতার
সিলেট নগরের কাজিটুলা এলাকায় মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের অফিসে চুরির ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে মাছিমপুর শুঁটকিবাজারের পাশের কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আরিফ আলী (২৬) ও তার শাশুড়ি জামিলা খাতুন (৩৫)।
মহানগরের কোতোয়ালি মডেল থানা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার সাদেক কাউসার দস্তগীর জানান, গ্রেফতারদের কাছ থেকে চুরি যাওয়া নগদ দুই লাখ টাকা, ১৪টি হুয়াওয়ে ট্যাব, ১০টি চার্জার ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৯ জুন এয়ারটেল অফিসে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা (নম্বর ১২) দায়ের করা হয়।
ছামির মাহমুদ/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা