বেনাপোল সীমান্ত থেকে দুটি অস্ত্র উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোন আসামিকে আটক করতে পারেনি বিজিবি। রোববার রাত ৯টার দিকে বেনাপোলের গাতীপাড়া সীমান্তের একটি মাঠ থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি দেশীয় কাটা রাইফেল উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কে বা কারা অস্ত্র দুটি কি উদ্দেশ্যে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মো. জামাল হোসেন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান