গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরের কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকার পুকুরপাড় থেকে সোমবার সকালে এক অজ্ঞাত যুবকের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও গোলাপি রঙয়ের গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জাগো নিউজকে জানান, সকালে দেওলিয়াবাড়ি দীঘির পাড়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে সকাল ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠনো হয়।
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় ওড়না পেচানো ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যার পর দুর্বৃত্তরা তার মৃতদেহ ওই স্থানে ফেলে গেছেন।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাতক্ষীরা-১ আসনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
- ২ রমজান সামনে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক
- ৩ মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট
- ৪ সমালোচনার মুখে রাজশাহী বোর্ডের সেই ৬০ কর্মচারীর স্থায়ীকরণ স্থগিত
- ৫ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ