ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোট চাই না, দোয়া চাই : শামীম ওসমান

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২১ জুন ২০১৭

এলাকাবাসীর উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের কাছে ভোট চাই না, দোয়া চাই। আল্লাহ তায়ালা যেন আমাকে মানুষের সেবা করার সুযোগ দেন। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যেন সুস্থ থাকেন সেজন্য দোয়া করবেন। আমার প্রয়াত মা, বাবা ও ভাইয়ের জন্য দোয়া করবেন।

বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল ঈদগাহ, রেবতীমোহন স্কুল, আইলপাড়া নূরে মদিনা দাখিল মাদরাসা মাঠ ও গোদনাইল তাঁতখানা প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আল্লাহ তায়ালা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদের ওপর আল্লাহ তায়ালা খুশি হবেন। পরীক্ষায় উত্তীর্ণ না হলে তিনি খুশি হবেন না।

এ সময় অন্যান্যের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আরফিুল হক হাসান, হাজি ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, ইব্রাহীম প্রধান, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার, ব্যবসায়ী হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

হোসেন চিশতী সিপলু/আরএআর/এমএস