সাগরে গোসল করতে নেমে ঢাকার এক কিশোর নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সুদীপ্ত দে (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে নেমে স্রোতের টানে ভেসে যায় সুদীপ্ত।
সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দে’র ছেলে। ঢাকার পিলখানা বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে সে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, বন্ধুদের সঙ্গে সাগরে নেমে ভেসে গেছে কিশোর সুদীপ্ত। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো কোনো সন্ধান মিলেনি।সুদীপ্ত ও তার পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে কক্সবাজার এসে মোটেল লাবণীতে ওঠে।
মোটেল লাবণীর ব্যবস্থাপক রাশেদুল ইসলাম খান জানান, মা-বাবাসহ ৭ জনের একটি দল সকাল সাড়ে ৭টায় তাদের মোটেলে ওঠেন। এরপর তারা সাগরে গোসল করতে যান।
সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা