পাবনায় মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার
পাবনার ফরিদপুরে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার ভাঙাদাহ নামক স্থান থেকে ১ মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মানিক উদ্দিন (৩৬) সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের হাজী আক্তার হোসেনের ছেলে। সে শ্যামলী পরিবহনে সুপার ভাইজার পদে চাকরি করতেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম জানান, ডেমরা-বাঘাবাড়ি আঞ্চলিক সড়কের ফরিদপুর উপজেলার ভাঙাদাহ নামক স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, কী কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিনগত রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬