সিরাজগঞ্জে অটোরিকশা উল্টে নিহত এক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা উল্টে সবুজ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৃত জমসেদ আলীর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার উধুনিয়া বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন নিহত সবুজ।
অটোরিকশাটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম এলাকায় পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সামিউল ইসলাম রনি তাকে মৃত ঘোষণা করেন।
এমআরএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি