ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি সমর্থিত কাউন্সিলর আওয়ামী লীগে

প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৯ মে ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর মো. মিজানুর রহমান আওয়ামী লীগে যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয়ে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

কাউন্সিলর মো. মিজানুর রহমান জানান, তিনি বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।

এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক গাছা ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি ছিলেন।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি