খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ফাইল ছবি
খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল (৩৫) ওরফে বাদশা নামে একজন নিহত হয়েছেন। এসময় চার পুুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত রবিউল ডাকাত বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোরে ডুমুরিয়া উপজেলার চুকনগর মাদরাসা রোডে এ ঘটনা ঘটে। রবিউল উপজেলার মালতিয়ায় গ্রামের জাফর শেখের ছেলে।
এ সময় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ককটেল, চাপাতিসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, রবিউলকে শুক্রবার গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গুলি বিনিময়কালে ডাকাত রবিউল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সহযোগীরা পালিয়ে যান। এসময় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন এসআই মামুন।
তিনি জানান, রবিউলের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।
আলমগীর হোসেন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রোজায় কেজিতে বিদেশি ফলের দাম বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত
- ২ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ৩ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৪ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৫ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে