নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে ওসির প্রাইভেটকার
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া-মনিরামপুর সড়কের ধোপাদি এলাকায় নওয়াপাড়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাছের ঘেরে তলিয়ে যায়।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারে থাকা ঢাকা মিরপুরের ভাষানটেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) শফিকুল ইসলাম, তার স্ত্রী শাবরিনা মিম ও তার বড় বোন জাহানারা বেগম অল্পের জন্য রক্ষা পান।
নওয়াপাড়ায় বসবাসরত ওসি শফিকুল ইসলামের শ্বশুর আনিসুর রহমান মিন্টু জানান, ঈদ উপলক্ষে জামাই-মেয়ে প্রাইভেটকারযোগে তার বাড়িতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারটি ওসি নিজেই চালিয়ে আসছিলেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।
এএম/জেআইএম