মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন
মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মীর আসিফ অনিককে সভাপতি ও মো. শরিফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল এবং যুগ্ম-আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল, শামীম আল মামুন ও রাশেদুল হাসান স্বাক্ষরিত সংগঠনের প্যাডে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। রোববার বিকেলে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ এই কমিটি প্রকাশ করে।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি পদে সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর তানভীর ও সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাজিদুর রহমান মনির।
এস এম এরশাদ/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক