গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ৫
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় ‘মাল্টি ফ্যাবস লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হলেও তাদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে রাত পৌনে ৯টা পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান।
ফায়ার সার্ভিসের সদর দফতর, জয়দেবপুর, সাভার ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার পর কারখানার চার তলা ভবনের দোতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটলেও তার সংখ্যা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে রাত পৌনে ৯টা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার হওয়ার কথা স্বীকার করেন তিনি।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা