খুলনার নিউ মার্কেটে ডাল-ভাত খেয়েছেন ফরহাদ মজহার!
রাজধানী থেকে অপহৃত কবি, সাংবাদিক ফরহাদ মজহারকে উদ্ধারে পুলিশ-র্যাবের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। রাত ৯টার পর খুলনা মহানগরীর শিববাড়ী মোড় এলাকায় অভিযান শেষ করে যৌথবাহিনী এখন নিউমার্কেটে অভিযান পরিচালনা করছে।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের পশ্চিম-উত্তর কোণায় অবস্থিত গ্রিল হাউজে (খাবার হোটেল) ফরহাদ মজহার ৭০ টাকার ডাল-ভাত খেয়েছেন বলে ওই হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে।
কেএমপির মুখপাত্র উপ-সহকারী কমিশনার মনিরা সুলতানা জানান, অন্যান্য স্থানের অভিযান শেষ করে এখন নিউ মার্কেটে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা থেকে ডিবি পুলিশের দুটি টিম এসেছে। তারাও কাজ শুরু করেছে। নিউ মার্কেটের সব গেট বন্ধ করে দোকানগুলো চেক করা হচ্ছে।
আলমগীর হান্নান/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা