রামুতে ২১ লাখ টাকার ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের রামু থেকে ২১ লাখ ২১ হাজার টাকার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল সাড়ে ১০ টায় খুনিয়াপালং ইউপির মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী সিএনজিতে তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন টেকনাফ থানার নোয়াখালী পাড়ার মৃত হোসেনের ছেলে মো. নূর আহম্মেদ (৪৫) ও মো. আলী হোসেনের স্ত্রী নূরেছা বেগম।
৩৪-বিজিবির অধিনায়ক মনজুরুল হাসান খান জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্যে ২১ লাখ ২১ হাজার টাকা। এই সময় ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটকদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়মনসিংহে অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
- ২ দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক, প্রার্থীর দাবি পরিকল্পিত
- ৩ নগদ টাকা বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ ঝালকাঠিতে প্রস্তুতি সম্পন্ন, ২৩৭ কেন্দ্রে যাচ্ছে ব্যালট-সরঞ্জাম
- ৫ উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩