সোনারগাঁয়ে ১০০ কেজি গাঁজাসহ আটক ৪
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুর থেকে ১০০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা বহন করা একটি সাদা রঙয়ের প্রাইভেটকারও উদ্ধার করা হয়। রোববার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- শামীম (২৫), কামরুল ইসলাম (২৫), মামুন রেজা (২৬), রবিউল (২৫)।
পুলিশ জানায়, কাঁচপুরে পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ- ১৪- ৩০৫১) সন্দেহ হলে কারটি আটক করা হয়। পরে কারটিতে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ কাজে জড়িত চারজনকে আটক করে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাঁজা পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কক্সবাজারে ভূমি দস্যুতা-প্রতারণা মামলায় কারাগারে বেলায়েত
- ২ হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্য, নতুন ভর্তি ২০
- ৩ দোকানের সামনে অটোরিকশা রাখায় চালককে কিলঘুষি, পরে মৃত্যু
- ৪ সিরাজগঞ্জে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের কারাদণ্ড
- ৫ জ্বালানি সংকটে সোনামসজিদ স্থলবন্দরে স্থবিরতা, বেড়েছে ট্রাকের ভাড়া