দোকানের সামনে অটোরিকশা রাখায় চালককে কিলঘুষি, পরে মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে অটো পার্কিংয়ের জেরে ব্যবসায়ীর আঘাতে আবদুল লতিফ (৬৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) বিকেলে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল লতিফ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দক্ষিণ পোড়াগাও এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি বরপা এলাকায় সাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাড়িতে বসবাস করতেন।
আটককৃত জসিম মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার আদা বাড়ি এলাকার জাহাঙ্গীর মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বরপা এলাকায় গাড়ির টায়ার মেরামতকারী একটি দোকানের সামনে অটোরিকশা রেখে প্রস্রাব করতে যান চালক আব্দুল লতিফ। ফিরে আসলেই সামনে গাড়ি রাখা নিয়ে দোকান মালিক জসিমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানি জসিম উত্তেজিত হয়ে তাকে কিলঘুষি মারতে শুরু করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল লতিফ। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লতিফের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা দোকানদার জসিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দোকানের সামনে অটোরিকশা রাখা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীর আঘাতে এক অটোচালকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক জসিমকে জিজ্ঞাসাবাদ চলছে৷ এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
নাজমুল হুদা/এনএইচআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মেহেরপুরে ২ হাজার টাকার নিচে মিলছে না এলপিজি সিলিন্ডার
- ২ কক্সবাজারে ভূমি দস্যুতা-প্রতারণা মামলায় কারাগারে বেলায়েত
- ৩ হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্য, নতুন ভর্তি ২০
- ৪ দোকানের সামনে অটোরিকশা রাখায় চালককে কিলঘুষি, পরে মৃত্যু
- ৫ সিরাজগঞ্জে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের কারাদণ্ড