জয়পুরহাটে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
জয়পুরহাটের আটাপাড়া সীমান্ত এলাকা থেকে আল আমিন (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আল-আমিন ভোলা জেলার রাণীনগর গ্রামের ফখরুল বিশ্বাসের ছেলে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমতিয়াজ চৌধুরী বিএসএফের উদ্ধৃতি দিয়ে জানান, আল-আমিন আটাপাড়া সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। তাকে উদ্ধারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
রাশেদুজ্জামান/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি