কুমিল্লায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
জেলার দেবিদ্বারে পারিবারিক কলহের জের ধরে ইয়াসমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী মোস্তফা আহমেদকে (৩০) গ্রেফতার করেছে।
রোববার রাতে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন আক্তার উপজেলার জিন্নতপুর গ্রামের কবির আহম্মদের মেয়ে। স্বামী মোস্তফা আহমেদ একই উপজেলার শিবপুর গ্রামের মৃত রেনু আহমেদের ছেলে।
পুলিশ জানায়, ইয়াসমিন আক্তারের সঙ্গে মোস্তফা আহমেদের প্রায় এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছে। এর জের ধরেই রোববার সন্ধ্যায় ইয়ামিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিহতের বাবা অভিযোগ করেছেন। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ইয়াসমিনের বাবা বাদী হয়ে সোমবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে।
কামাল উদ্দিন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, উজ্জীবিত নেতাকর্মীরা
- ২ জামায়াত নেতা রেজাউল হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- ৩ সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীদের মশাল মিছিল
- ৪ একাত্তরের বিরোধীরা এখন দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে: বুলু
- ৫ দুর্নীতি ও দেশের সম্পদ লুটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলবো: মামুনুল হক