ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে বাসচালকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২২ মে ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুরে সুফিয়ান (৫০) নামে এক বাসচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের লোকজনের দাবি তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। সুফিয়ান উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। শুক্রবার দুপরে নিহতের মরদেহ টাঙ্গাইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে সকলের অজান্তে সুফিয়ান বিষপান করে। অবস্থার অবনতি হলে তাকে জেলার কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সুফিয়ানের পিঠে ও হাতের আঙ্গুলে আঘাতের চিহ্ন রয়েছে।

মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এআরএ/পিআর