জামালপুরে বন্যায় ৩১২ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা ছাড়াও ব্রহ্মপুত্র, ঝিনাইসহ জামালপুর জেলার সবগুলো শাখা নদীর পানি বেড়েই চলেছে। শুক্রবার সকালে যমুনা নদীর পানি ৩ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সবমিলিয়ে জেলার ৭টি উপজেলার ৪৫টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি ঢুকে পড়ায় ইতিমধ্যে জেলার ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন পানি বাড়ার সঙ্গে সঙ্গে পানিবন্দি মানুষের দুর্ভোগের মাত্রাও বেড়ে চলেছে। বন্য দুর্গত এলাকার বেশিরভাগ মানুষের ঘরে খাবার নেই। বিশুদ্ধ পানির অভাবে দুর্গত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানি বাহিতরোগ দেখা দিয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১৩০ মেট্রিক টন চাল, ৩ হাজার ২০০ প্যাকেট শুকনো খাবার ও আড়াই লাখ টাকা বিতরণ করা হয়েছে।
তবে দুর্গত এলাকার বেশিরভাগ মানুষের অভিযোগ, এখনো তারা কোনো ধরনের ত্রাণ সহায়তা পায়নি।
শুভ্র মেহেদী/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা