বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামে বালতির পানিতে পড়ে ময়না নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানায় তার পরিবার। নিহত শিশুটি দুলাল মুন্দিয়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
জিল্লুর রহমান জানান, সন্ধ্যার সময় তার মেয়ে খেলা করছিল। বারান্দার পাশে একটি প্লাস্টিকের বালতির ভিতর পানি ভরা ছিল। ময়না ওই পানি ভরা বালতির ভিতরে পড়ে যায়। এসময় শিশুটির মাথা বালতির ভিতরে ও পা দুটি উপরে ছিল। এটা শিশুটির দাদি দেখতে পেয়ে বালতির ভিতর থেকে তাকে উদ্ধার করে। তবে এর আগেই তার মৃত্যু হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি