বেনাপোলে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ নারী যাত্রী আটক
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১১টি স্বর্ণের বারসহ রুকসানা বেগম (২৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়েছে। শনিবার বেনাপোল বন্দরের কাস্টমস শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে।
আটক রুকসানা রাজধানী ঢাকার মুগদাওয়ারী মানিকনগর এলাকার আবুল হোসেনের মেয়ে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুস সাদেক জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন- এক নারী পাসপোর্টধারী যাত্রী স্বর্ণের বার নিয়ে সীমান্ত পার হওয়ার প্রস্তুতি নিয়েছে। এই তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস চেকপোস্টের কাজ শেষে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পৌনে ৩ কেজি ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।
মিলন রহমান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে