যশোরে পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
যশোরে ইমরান হোসেন (২৩) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা ও দুইজনকে জখম করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মনিহার সিনেমা হল এলাকার হোটেল কোকোর পেছনে এ ঘটনা ঘটে। ইমরানের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এসময় আল-আমিন (১৮) ও তার বন্ধু সাজ্জাদ হোসেন (১৮) ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত দুই জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইমরান হোসেন যশোর সদর উপজেলার ফতেপুর এলাকার ভগবতীপুরের মশিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় শহরের নীলগঞ্জ এলাকার আবদুল মালেকের ছেলে সবুজকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, নিহত ইমরান হোসেন যশোর-নড়াইল রোডের জেই পরিবহন শ্রমিক। শনিবার রাতে তিনি পরিবহন রেখে হোটেল কোকোর পেছনে অবস্থান করছিলেন। এসময় সবুজ নামে অপর এক পরিবহন শ্রমিক তাকে ছুরিকাঘাত করে। ইমরানের চিৎকারে এগিয়ে গেলে আল-আমিন ও সাজ্জাদ হোসেনকেও ছুরিকাঘাত করা হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আবদুর রশিদ জানান, ইমরানের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত অন্য দুইজনের অবস্থা তেমন গুরুতর না।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, হেলপার-হেলপার দ্বন্দ্বে ইমরান খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরেক হেলপার সবুজকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
মিলন রহমান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে